রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫:৫০ মিনিট থেকে নৌ দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৫টার পর পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ভোর ৫:৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।


