চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্ক থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরাক (৭) শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, নিশ্চিত করেছেন তার চাচা রমিজ আলী।

গত রবিবার দুপুরে জঙ্গল থেকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় তাকে স্থানীয় কয়েকজন যুবক উদ্ধার করেন। প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার তার উপর দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা তখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখেছেন। কিন্তু গভীর রাতে শ্বাসনালিতে সমস্যা দেখা দিলে তার অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়, এবং ভোর সাড়ে চারটায় তাকে মৃত ঘোষণা করা হয়।