সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু

কক্সবাজারের টেকনাফে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত কালা মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত দুই ছেলে হলেন শাকের আলম ও মনিরুল আলম।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

টেকনাফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালা মিয়ার স্ত্রীর পৈতৃক সম্পত্তি বিক্রি