১৩,৫৯৯ প্রধান শিক্ষক আবেদন ৮৬,৪৪৫, পরীক্ষা এপ্রিলে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগে আবেদন শেষ হয়েছে ২৬ ফেব্রুয়ারি। এসব পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, পরীক্ষা এপ্রিলেই অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে ১৭–১৮ এপ্রিল তারিখ ভাবা হলেও পরীক্ষার তারিখ এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।

📝 পরীক্ষার কাঠামো (মোট ১০০ নম্বর)

  • 🔹 এমসিকিউ লিখিত পরীক্ষা: ৮০ নম্বর
    • সময়: ১ ঘণ্টা
    • প্রশ্ন: ৮০টি (নৈর্ব্যক্তিক)
    • সঠিক উত্তর: ১ নম্বর
    • ভুল উত্তর: ০.২৫ নম্বর কাটা
  • 🔹 শিক্ষাগত যোগ্যতার সনদ: ১২ নম্বর
  • 🔹 মৌখিক পরীক্ষা: ৮ নম্বর

📌 প্রতিটি অংশে আলাদাভাবে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

📊 শূন্য পদের হিসাব (মোট ১৩,৫৯৯)

📌 উল্লেখ্য, এবারই প্রথম এনটিআরসিএ’র মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে।