দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়—তবে এবার কোনো সিনেমা নয়, বরং মাতৃত্বের মায়ায় ভরা এক মুহূর্ত নিয়ে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেন এই নায়িকা। ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে দুই পাশে সন্তানদের আগলে রেখে হাসিমুখে বসে আছেন তিনি।
কালো হিজাব ও চশমায় পরীমণিকে দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ ও পরিপাটি। আর দুই সন্তান পরেছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।”
পোস্টটি মুহূর্তেই ভক্তদের ভালোবাসায় সাড়া ফেলে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “মাশাআল্লাহ, একটি সুখী পরিবার।” আরেকজনের ভাষায়, “মা পরীর দুই ডানা।”
বর্তমানে কাজের পাশাপাশি সন্তানদের নিয়েই সময় কাটছে পরীমণির। অভিনেতা শরীফুল রাজ–এর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একাই দায়িত্ব পালন করছেন তিনি। মাতৃত্বই এখন তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার—এ কথা যেন তার প্রতিটি পোস্টেই স্পষ্ট।


