ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। এই নির্দেশ ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও প্রযোজ্য এবং এটি আগামী ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু-সংক্রান্ত খবরের পর, রোববার (১ মার্চ) করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালায়, যাতে কমপক্ষে ১০ জন নিহত হন।
এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। কুয়েতে একটি বেসামরিক বন্দরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: আল জাজিরা


