ইরাকে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা ঘটেছে। গতকাল রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম

সারায়া আওলিয়া আল দাম একটি শিয়া সশস্ত্র গোষ্ঠী, যা ২০০৩ সাল থেকে ইরাকে সক্রিয়। হামলার পর গোষ্ঠীর হাইকমান্ড জানায়, এটি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।

এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে বাগদাদের একটি স্থানীয় সূত্র হামলার সত্যতা স্বীকার করেছে। সূত্র জানিয়েছে, মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসা ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।