ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

চলমান সংঘাতের মধ্যে বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ইসরায়েল-এর দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি)-এর বরাতে এ তথ্য জানা গেছে।