যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social–এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতেই হবে। অন্য কোনো ধরনের চুক্তি গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি লেখেন, “ইরানের সঙ্গে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। আমি ইরানকে আবারও মহান করতে চাই। আমার শর্ত মানলে এবং নতুন নেতৃত্ব নির্বাচন করলে আমি ইরানকে পুনর্গঠনে সহায়তা করব।”
ট্রাম্প আরও বলেন, ইরান যদি তার শর্ত মেনে নতুন নেতৃত্ব নির্বাচন করে, তবে যুক্তরাষ্ট্র দেশটির পুনর্গঠনে সহযোগিতা করবে। তবে সে ক্ষেত্রে অবশ্যই “অসাধারণ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতা” বেছে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।


