ইরান-এর রাজধানী তেহরান-এর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর-এ হামলা চালিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার (৭ মার্চ) ভোরে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিমানবন্দরের ভেতরে কোনো একটি স্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে একের পর এক হামলার পর আগুনের বিশাল গোলা তৈরি হচ্ছে এবং আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তেহরানে ব্যাপক হামলা চালানো হচ্ছে। তারা দাবি করে, তাদের বিমানবাহিনী ইরান সরকারের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে রাজধানীতে বড় ধরনের হামলা চালাচ্ছে।
ঘটনার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।


