কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত-এর প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি জ্বালানি ট্যাংক ও একটি ভবনে আগুন ধরে যায়।

কুয়েত সরকার জানিয়েছে, কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর-এর জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি-এর প্রধান ভবনে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই জায়গার আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-এর ওপর যৌথভাবে সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

তথ্যসূত্র: আল–জাজিরা, মিডল ইস্ট আই।