অ্যাকাউন্টসে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবেদন শেষ ১০ মার্চ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস (এলপিজি প্লান্ট) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিস্তারিত তথ্য:

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস (এলপিজি প্লান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা ও অভিজ্ঞতা:
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: আর্থিক রেকর্ড সংরক্ষণ ও হিসাব সংক্রান্ত কাজে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: চট্টগ্রাম (সীতাকুণ্ড)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬