বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সোমবার (২ মার্চ) জানিয়েছে, মার্চ মাসে ভোক্তাপর্যায় এলপি গ্যাসের দাম ফেব্রুয়ারির মতো প্রতি ১২ কেজি সিলিন্ডারের জন্য ১,৩৪১ টাকা থাকবে। নতুন এই দাম সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের দাম ১৫ টাকা কমিয়ে ১,৩৪১ টাকা করা হয়েছিল।


