আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে। রবিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অদম্য নেতৃত্ব প্রদানের জন্য এই বিশেষ সম্মাননা পাচ্ছেন।
অন্যান্য বছরের ন্যায় এ বছরও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মানিত করা হবে।
- অর্থনৈতিক ক্ষেত্রে সফল নারী: নুরুন নাহার আক্তার
- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী: মোছা. ববিতা খাতুন
- সফল জননী নারী: নুরবানু কবীর
- নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম
- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: মোছা. আফরোজা ইয়াসমিন
এইবারের আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও এ পাঁচজন নারীকে তাদের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা প্রদান করা হবে।


