৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন
রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান
ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকনুজ্জামান রোকন
রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী
কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।