খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা গুরুতর আহত

খুলনা শহরের সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতা সাব্বির মুজাহিদ দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে সোমবার (২ মার্চ) রাতে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে। সাব্বির স্থানীয় বাসিন্দা শাহ আলমের ছেলে

উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক সাব্বিরকে ছুরিকাঘাতে আহত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে