বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।
মঙ্গলবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


